বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খাজুরিয়া লক্ষীপুর বিএনপির ইফতার মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৯:২৯ পিএম
কচুয়ায় খাজুরিয়া লক্ষীপুর বিএনপির ইফতার মাহফিল

কচুয়ায় গোহট দক্ষিন ইউনিয়নে ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলের একাংশ।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা বিএনপির সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়ায় উপজেলার গোহট দক্ষিন ইউনিয়ন ৬নং ওয়ার্ড খাজুরিয়া-লক্ষীপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার খাজুরিয়া-লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মালদ্বীপ শাখার ড.আনম এহসানুল হক মিলন ফ্যান ক্লাবের সভাপতি ও বিএনপির সহ-সভাপতি মো.আলমগীর হোসেন মজুমদারের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.দেলোয়ার হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম, মালদ্বীপ শাখার বিএনপির প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম,হাজী কবির হেসেন,উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো.মানিক মিয়া, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ,শ্রমিক নেতা জসিম উদ্দিন,মাহবুব আলম,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন ফাহাদ,ছাত্রদল নেতা সরোয়ার আলম প্রমুখ।

Model Hospital

এসময় বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital