বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বামীর বিশেষ অঙ্গ কেটে স্ত্রী অর্থ ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রেমিকের সাথে

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ২:০৩ পিএম
স্বামীর বিশেষ অঙ্গ কেটে স্ত্রী অর্থ ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রেমিকের সাথে

পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিন সকালে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন জামালপুরের বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)।

Model Hospital

অভিযোগ সূত্রে জানা গেছে,মনিরুজ্জামান ও অভিযুক্ত ছোয়া ২০১৪ সাল থেকে সাংসারিক জীবনে আবদ্ধ ছিলেন। ভুক্তভোগী স্বামী চাকরির সুবাদে বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জানতে পেরে গত ২ ফেব্রুয়ারি স্ত্রীকে জিজ্ঞেস করেন মনিরুজ্জামান। সেদিন রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক খাইয়ে তার বিশেষ অঙ্গ কেটে স্ত্রী ছোয়া বাসায় থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয় যান।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সকালে অভিযোগ করার পর বিকেলেই স্ত্রী এবং তার প্রেমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ঘটনার দুই মাস পর অভিযোগ কেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগী আমাদের জানিয়েছেন যে, তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই শুক্রবার সকালে অভিযোগ করতে এসেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital