বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:০৬ পিএম
জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কচুয়ার জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙ্গে দোকানঘর নির্মাণ করায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন।

চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর বাজারের গণশৌচাগার ভেঙে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগৎপুর বাজারে সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সচেতন ছাত্রসমাজের পক্ষে আল হাসান নাহিদ, রোকনুজ্জামান মিলন, শামীম হোসেন, আবু সুফিয়ান ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে নূর হোসেন।

বক্তারা বলেন, এ বাজারে একাধিক গণশৌচাগার থাকলেও তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। পরে সরকারি অর্থায়নে জগৎপুর পশ্চিম বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে ইব্রাহিম খলিল ২০২৩ সালে রাতের আঁধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে গণশৌচাগারটি ভেঙে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করেন।

Model Hospital

বক্তারা আরো বলেন, এখানে ইউনিয়ন কৃষি অফিস রয়েছে। কিন্তু তার অর্ধেক অংশ ইব্রাহিম খলিল দখলে নেয়। সরকার পট-পরিবর্তন পর স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষ এক হয়ে গণশৌচাগারটি পুনঃনির্মাণের দাবি জানিয়ে আসছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল সোমবার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক। এসময় তিনি বলেন, স্মারকলিপি পাওয়ার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারি সম্পত্তির উপর যদি কেউ দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে তাহলে খুব শীগ্রই আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital