শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:০৮ পিএম
কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এ স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এই দিস সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাসির আলম নসু প্রমুখ।

Model Hospital

এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন এলাকার খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital