শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শত বছরের প্রাচীণ বিষ্ণু মন্দিরে রাম নবমী পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১:৪১ এম
চাঁদপুরে শত বছরের প্রাচীণ বিষ্ণু মন্দিরে রাম নবমী পালিত
চাঁদপুরে শত বছরের প্রাচীণ বিষ্ণু মন্দিরে সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাম নবমী পালিত হয়েছে।
৬ এপ্রিল রোববার রাতে শহরের পুরানবাজার ১নং ওয়ার্ডের পালপাড়াস্থ ভবিষ্যতে বিষ্ণু মন্দিরে হিন্দু মহাজোটের সার্বিক তত্ত্বাবধানে এই রাম নবমী পালিত হয়। মন্দিরটির বয়স ১শ’ ৮ বছর।
রাম নবমী উপলক্ষ্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, রামের জন্মদিনকে ঘিরে প্রতি বছরই এই মন্দিরটিতে রামনবমী হয়। এরমধ্যে ধর্মীয় সংগীত, বিশেষ প্রার্থণা ও রাম অবতারের জীবনী তুলে ধরা হয়। রাতে মন্দিরটিতে সনাতনী সাধারণ ভক্তবৃন্দ ছাড়াও হিন্দু ধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসায় এক ধরনের মিলনমেলায় রূপ নেয়। এতে করে শ্রী রামের আদর্শকে ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধনে সবাই আবদ্ধ হয়।
এ বিষয়ে চাঁদপুরের হিন্দু মহাজোটের সভাপতি শিবু চন্দ্র দাস বলেন, আমরা সবাই একে অপরের ভাই। রামনবমীকে ঘিরে এই মন্দিরটিতে আমরা সবসময়ই ধর্মীয় উৎসবে মেতে উঠি। এতে করে একত্রিত হওয়ায় আমাদের সবার সাথে সবার দেখা হয় এবং কুশল বিনিময় হয়। যার কারনে সুন্দর সমাজ বিনির্মাণে আমরা একে অপরের সাথে সমন্বয় করে কাজ করতে সহজ হয়।
এদিন মন্দিরটিতে রামনবমীর বিশেষ প্রার্থণা পরিচালনা করেন চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক উত্তম গোস্বামী এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন পল্লী সেবক সংঘের সাধারণ সম্পাদক বলাই সরকার।
এসময় চাঁদপুর হিন্দু মহাজোটের সহসভাপতি রতন মজুমদার, পৌর কমিটির সহসভাপতি অতুল সরকার, জেলা যুব মহাজোটের সহসভাপতি বাপন দাস, সাংগঠনিক সম্পাদক দুলাল সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital