বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হলেন প্রেমিক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:২৮ পিএম
কচুয়ায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হলেন প্রেমিক

কচুয়ায় প্রেমিকার বাড়িতে মধ্যরাতে দেখা করতে গিয়ে লাশ হয়েছেন প্রেমিক নূর মোহাম্মদ তূষার (২৫) নামে এক যুবক।

এই ঘটনায় প্রেমিকাসহ দুজনকে আটক করছে কচুয়া থানা পুলিশ। উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে প্রেমিকা হিমা আক্তার (১৮) সাথে সোমবার দিবাগত রাতে দেখা করতে গেলে প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন প্রেমিক তুষারকে আটক করে মধ্যযুগীয় বর্বরতা নির্যাতন করে গুরুতর আহত করেন। তুষারের মা তাছলিমা বেগম প্রেমিকার বাড়ির থেকে ছেলেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে সোমবার ১ ঘটিকায় সময় চিকিৎসারত অবস্থায় তুষার মৃত্যুবরণ করেন।

নিহতের মা তাসলিমা বেগম জানান, আমার ছেলে ও হিমা আক্তারের সাথে ফেসবুকে পরিচয় হয়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাকে বিয়ে করবে বলে গতকাল সোমবার দিবাগত রাতে আমার ছেলেকে ফোন দিয়ে হিমা আক্তারের বাড়িতে নিয়ে যায়।

Model Hospital

হিমার বাড়ির এক লোক আমাকে ফোন দিলে বলে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওইখানে গিয়ে ছেলেকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পাই, ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন। ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন নিহতের মা।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান,হত্যাকাণ্ড সন্দেহে প্রেমিকা হিমা আক্তার ও তার মা হাছিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা জন্য আটক করা হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য জন্য পাঠানো হয়েছে।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।