কচুয়ায় ৬ বছরের শিশু কন্যা ধর্ষণের বিচারের দাবিতে মানবন্ধন
কচুয়ায় ৬ বছরের শিশু কন্যা ধর্ষনের বিচারের দাবিতে মানবন্ধন।
কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামে ছয় বছরের শিশু কন্যা ধর্ষনের বিচারসহ সারাদেশে অব্যাহত শিশু নির্যাতন ও ধর্ষনের বিচার এবং অপরাধিকে জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করা হয়েছে।

সোমবার সকালে কোয়া-চাঁদপুর মোল্লা মাকের্টের সামনে ধর্ষনের শিকার শিশুর অধ্যয়নরত প্রতিষ্ঠান নুরজাহান মারকাযুস সুন্নাহ স্কুল এন্ড মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় শিশু কন্যা ধর্ষিতার বিচারের দাবীতে বক্তব্য রাখেন, স্থানীয় ওলামা ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ হযরত মাওলানা ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ধর্ম ও প্রচার সম্পাদক হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, নুরজাহান মারকাযুস সুন্নাহ স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মো. হযরত মুফতি ইজহারুল ইসলাম,কচুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লাসহ অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ যে, গত ২৬ শে মার্চ বুধবার সকালে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে শিশু কন্যাকে ধর্ষন করে কোয়া-চাঁদুপর গ্রামের ইউসুফ হোসেন (৩৬)।

ধর্ষনের ঘটনায় গত শুক্রবার কচুয়া থানার পুরিশ ধর্ষক ইউসুফকে আটক করেন।








