বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তুষার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:৩৪ পিএম
কচুয়ায় তুষার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কচুয়ায় তুষার হত্যাকান্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষারের হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার, ফাঁসি ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার কচুয়া-কালিয়াপাড়া সড়কের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে তুষার হত্যাকান্ডের বিচার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, তুষারের মা তাসলিমা বেগম,চাচা মোশারফ হোসেন, ভাই আল-আমিন, এলাকাবাসীর পক্ষে জুবায়ের হোসেন রাসেল, ইমতিয়াজ আহমেদ রাব্বি, লাদেন মিয়াজী,আহমেদ শুভ,জিসান আহমেদ ও ফাহাদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন,নূর মোহাম্মদ তুষার কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাই।

Model Hospital

তারা আরো জানান,তুষারের হত্যাকান্ডে জড়িত প্রেমিকা ফিমা আক্তার ও তার মা হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা জড়িত রয়েছে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য যে,কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে প্রেমিকা ফিমা আক্তারের (১৮) সাথে সোমবার দিবাগত রাতে দেখা করতে গেলে প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন প্রেমিক তুষারকে আটক করে নির্যাতন করেন।

তুষারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোমবার ১ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় তুষারের মৃত্যু হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital