বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা

কচুয়ায় বিল্লাল প্রধানের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:০১ পিএম
কচুয়ায় বিল্লাল প্রধানের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

কচুয়ায় বিএনপি নেতা বিল্লাল প্রধানের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন।

চাঁদপুরের কচুয়া পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন প্রধানের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে কচুয়া বিশ্বরোড এলাকায় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন বের করা হয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সফিকুল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রবিউল হোসেন রুবেল, যুবদল নেতা সুজন, শরীফ, শ্রমিকদল নেতা লালু ও স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য যে, গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে বালিয়াতলী গ্রামের বাসিন্দা বিএনপি নেতা বিল্লাল প্রধানের পুত্র রিফাত হোসেন কড়ইয়া পূর্ব পাড়া ফজল হক মিয়ার বাড়ির সামনে ট্রাকের বালু নামাতে গিয়ে ধুলা পড়াকে কেন্দ্র করে স্থানীয় শ্রাবনসহ কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়।
খবর পেয়ে বিল্লাল হোসেন ঘটনাস্থলে গেলে তার উপর উশৃঙ্খল যুবক শ্রাবনের নেতৃত্বে একই এলাকার শাহাদাত হোসেন, আকাশ, শের আলী, সুমন ও আজিজ বেশ কিছু লোকজন অতর্কিত হামলা চালিয়ে বেধম মারধর করে গুরুতর আহত করে।
এঘটনায় দলীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।