শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ছারছীনা শরীফের ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:২০ পিএম
হাইমচরে ছারছীনা শরীফের ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
হাইমচর উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা, মুজাদ্দিদে জামান, কুবুল আলম, বাহরে শরীয়ত, আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহ.-এর স্মরণে এক বিশাল ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার উদ্যোগে আজ ৭ মে বুধবার বাদ যোহর থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত এই মাহফিল চলে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) পীর ছাহেব, ছারছীনা দরবার শরীফ।
এছাড়াও, মরহুম পীর ছাহেব কেবলার সফরসঙ্গী ও দেশ বরেণ্য খ্যাতনামা ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামা ও দ্বীনদার মুসলমান অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মরহুম পীর ছাহেব কেবলার রুহের মাগফেরাত কামনা এবং দ্বীনি আলোচনা শোনার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলটি অত্যন্ত শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital