শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুরাদ নূরের সুরে খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৩৮ পিএম
মুরাদ নূরের সুরে খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার

বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতির দীর্ঘ পথচলায় গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রীর তকমা পেয়েছেন। হয়ে উঠেছেন দলের রাজনৈতিক আদর্শ। সম্প্রতি মুরাদ নূরের সুরে “আপোষহীন নেত্রী” শিরোনামের একটি গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। প্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ রনির কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

আপোষহীন নেত্রী প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। ম্যাডামের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা পারিবারিক থেকে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে মনের অজান্তেই। মুরাদ নূর গানের পরিকল্পনা শেয়ার করতেই মুখিয়ে থাকি কখন ভয়েস দিবো, গানটি খুবই মনে ধরেছে। কথা-সুরের দারুণ মেলবন্ধন। শীঘ্রই আমরা গানটি প্রকাশ করবো।

সুরকার মুরাদ নূর বলেন, আমি বরাবরই কিংবদন্তী মানুষ নিয়ে গান বাঁধতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পারিবারিক ভাবে আমার জাতীয়তাবাদে বেড়ে উঠা; সৃষ্টিতে আবেগ ভালোবাসা একটু বেশি’ই, বেগম জিয়ার আপোষ না করার মানসিকতাই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি জাতীয়তাবাদী আর্দশের মানুষের কাছে ঐতিহাসিক হয়ে উঠবে।

গীতিকার ফরিদ আহমেদ রনি বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো ম্যাডামকে নিয়ে লিখবো, লিখে সুরকার মুরাদ নূরকে শেয়ার করি, তাঁর আন্তরিক সহযোগিতায় বিষয়টি পূর্ণাঙ্গ গান হয়ে উঠলো। একজন জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে ভীষণ গর্ব হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে। শীঘ্রই একটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে “আপোষহীন নেত্রী” প্রকাশ করার ইচ্ছে রয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital