বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৯ পিএম
ফরিদগঞ্জে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরিক্ষার্থী ফারজানা আক্তার (১৮) আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানার এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব ভাওয়াল এলাকার তালুকদার বাড়ির নুরুজ্জামানের মেয়ে ফারজানা আক্তার বসত ঘরে সিলিং প্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

ফারজানার মা নূরজাহান বেগম জানাযায়, গত ৪ মাস পূর্বে পাশ^বর্ত্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাঘাবপুর এলাকার মোহনের বাড়ির মৃত আনোয়ার উল্লার ছেলে রুবেলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারজানা এখনো শ^শুর বাড়িতে যায়নি। বুধবার সকালে ফারজানা ও তার স্বামী রুবেল হোসেন একসাথে নাস্তা করেছে। নাস্তা সেরে রুবেল চা খাওয়ার জন্য দোকানে যায়।

পরিবারের লোকজন আরো জানান, ফারজানা এই পর্যন্ত তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। ফারজানা শীত আসলেই নাকি এমন করে বলে তার বাবা-মা জানান।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম
প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে মোহাম্মদ সিরাজুল ইসলাম একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রভাতী ইন্স্যুরেন্সে ২২ বছরের বেশি সময় ধরে কর্মরত। দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, ব্যবসা উন্নয়ন ও গ্রাহকসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, তাঁকে ডিএমডি হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেছেন। তাঁর সিএ (কোর্সেস কমপ্লিটেড) ও এলএলবি ডিগ্রিও রয়েছে। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বীমাসংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন।

Model Hospital

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি দেশের নন-লাইফ বীমা খাতের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। কোম্পানিটির ক্রেডিট রেটিং এএএ।