শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও

গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না : মাকসুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:২৩ পিএম
গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না : মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না। আগামি জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। আর কোনো লুটেরাদের হাতে ক্ষমতা তুলে দিতে চায় না। পরিবর্তিত সময়ে জনগণ ভালো কিছু পরিবর্তন আশায় উন্মুখ হয়ে আছে।
 আগামি ২৮ জুন রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত যৌক্তিক রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত  মহাসমাবেশ সফল করার লক্ষে আজ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে  প্রচারপত্র বিতরণ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা উপদেষ্টা আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহ, সদর উপজেলা যুব আন্দোলন সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান, সেক্রেটারি মনির হোসাইন, সাদ্দাম হোসাইন, হাফেজ হাবিবুর রহমান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital