শহীদ সিয়াম সর্দারের কবর জিয়ারত করলেন গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ
জুলাই গণঅভ্যুত্থানে বুলেটের আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন সিয়াম সর্দার।

চাঁদপুর সদর উপজেলা ৬ নং মৈশাদী ইউনিয়নের সোহাগ সর্দারের ছেলে সিয়াম সর্দারের (ওরফে জিহাদ) ( ১৭) রুহের মাগফিরাত কামনায় দক্ষিন হামান কর্দ্দি জামে মসজিদে ২৮ শে জুলাই সোমবার বাদ আসর চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আলামিন সুমন,পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক মাহাবুব অলিউল্লাহসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিগণ ।

দোয়া শেষে সবাই তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে কথা বলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হোসেন।
সিয়াম সর্দারের বাবা আবেগ আব্রুত কন্ঠে বলেন আমার একমাত্র ছেলে দেশের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
আমি একজন দিনমজুরের কৃষক আমার ছেলে সিয়াম টাইলস মিস্ত্রির কাজ করতেন ২৪ এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ১৮ই জুলাই ঢাকায় মিরপুর ১০ বেনারসী মার্কেটের সামনে আন্দোলনরত অবস্থায় বুলেটের আঘাতে নির্মম ভাবে মৃত্যুবরণ করেন। আমার ছেলের বাম চোখ দিয়ে বুলেট ঢুকে পিছন দিয়ে বের হয়ে যান, কত না কষ্ট পেয়েছে আমার ছেলেটা। আমরা খবর পেয়েছি ঐদিন রাত পৌনে বারোটার সময় পরদিন শুক্রবার জানাজার শেষে তাকে দাফন করেছি। একমাত্র ছেলেকে হারিয়েছি দুঃখ নেই কারণ আমার ছেলের মত আরো শত শত দেশপ্রেমীরা জীবন দিয়েছে এবং দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমার ছেলে সহ সকল শহীদদের জন্য আমি দোয়া চাচ্ছি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন সবাই বেহেশত নসিব করেন।
সিয়ামের বোন জানায়, সরকার থেকে আমরা সহযোগিতা পাচ্ছি এছাড়াও বিএনপি, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমরা সরকার, প্রশাসন ও আপনারাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।








