বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে

এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম, অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রারের নির্দেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১:২৮ পিএম
এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম, অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রারের নির্দেশ

একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৩০ জুলাই) বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, কারও নামে যদি ১০টির বেশি সিম থাকে, তবে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্ট্রার করতে হবে।

গ্রাহকের নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানতে *16001# ডায়াল করার পরামর্শ দিয়েছে বিটিআরসি।

কমিশন জানিয়েছে, দেশের মোবাইল নেটওয়ার্ককে আরও নিরাপদ, নিয়ন্ত্রিত ও জবাবদিহিমূলক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব ইতিহাস: ২০১৭ সালের অক্টোবরে একজনের নামে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়। এরপর ২০২২ সালে নতুন নির্দেশনায় অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করতে বলা হয়। পরে বিটিআরসি লটারি পদ্ধতিতে ১৫টির বেশি সিম বন্ধ করে দেয়।

Model Hospital

সতর্কতা: নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে অতিরিক্ত সিমগুলো বন্ধ হয়ে যেতে পারে।

 

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital