বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বলারায় অনুষ্ঠিত হলো ২য় তম খেলাধুলা, সাংস্কৃতিক ও কনসার্ট অনুষ্ঠান

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১১:১৩ পিএম
বলারায় অনুষ্ঠিত হলো ২য় তম খেলাধুলা, সাংস্কৃতিক ও কনসার্ট অনুষ্ঠান

চাঁদপুরের কচুয়া উপজেলার বলরা পশ্চিম পাড়া ইয়ার স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো “২য় তম খেলাধুলা, সাংস্কৃতিক ও কনসার্ট অনুষ্ঠান”। শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ তারিখে বলরা পশ্চিম পাড়া বালুর মাঠে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সহ-সম্পাদক জনাব এনায়েত হাসিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ন কবির এবং যুব অধিকার পরিষদ, চাঁদপুর জেলার (GOP) সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মহিউদ্দিন।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বলরা, কচুয়া, চাঁদপুরের নির্ভীক সমাজসেবক জনাব মোঃ লিটন মিয়া এবং ব্যবসায়ী জনাব মোঃ আব্দুল আজিজ।

Model Hospital

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্লাবের সদস্যবৃন্দ।

দিনব্যাপী খেলাধুলা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং কনসার্টে অংশ নেওয়া স্থানীয় তরুণরা দর্শনার্থীদের মন জয় করে নেয়। এলাকার উন্নয়ন ও যুব সমাজকে গঠনমূলক কাজে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

এ ধরণের আয়োজন সামাজিক বন্ধনকে শক্তিশালী করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে বলেই আশা করছেন এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital