বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ওমান থেকে ফিরলেন বাহার, কিন্তু হারালেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ জন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২:৩৮ পিএম
ওমান থেকে ফিরলেন বাহার, কিন্তু হারালেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ জন

আড়াই বছর পর ওমান থেকে দেশে ফিরেছিলেন মো. বাহার উদ্দিন। দেশে ফেরার আনন্দে ফেসবুকে লিখেছিলেন, “স্বপ্ন যাবে বাড়ি আমার।” তার সেই স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হলো। তাকে আনতে বিমানবন্দরে যাওয়া পরিবারের সাত সদস্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তার পাশের খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (৬ই আগস্ট) ভোররাতে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), তার মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন ফাহিম জানান, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি দ্রুত গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই চালক গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যান। বাহার উদ্দিনসহ পাঁচজন গাড়ির গ্লাস ভেঙে বের হতে পারলেও বাকি সাতজন ভেতরে আটকা পড়েন।

Model Hospital

স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাওয়া হলেও তারা জানায়, সেখানে কোনো ডুবুরি নেই। পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি তোলার পর মরদেহগুলো উদ্ধার করা হয়।

বাহার উদ্দিনের আত্মীয় মো. সুমন বলেন, “কীভাবে এই শোক সহ্য করব জানি না। পুরো পরিবারটা শেষ হয়ে গেল।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital