বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৮ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ১২:১৪ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৮ জন

স্টাফ রিপোর্টার : বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর ৮ জন পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১। রোববার ৭ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

কবিতায় শাহেদ কায়েস, কথাসাহিত্যে ফারহানা রহমান, লোক-গবেষণায় তপন বাগচী, প্রবন্ধে মিলু শামস, নাটকে এনায়েত উল্যাহ সৈয়দ শিপুল, সমগ্র সাহিত্যকর্মে রহমান হাবিব, শিশুসাহিত্যে অদ্বৈত মারুত ও সংগীতে স্বরূপ রতন দত্তের হাতে উঠবে এ বছরের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

উদযাপন পরিষদের আহ্বায়ক কবি সজীব মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জুড়িবোর্ডের সদস্য সচিব নন্দিতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, পরিচালক শিউলী মজুমদার এবং পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Model Hospital

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পুরস্কার প্রদানের তারিখ ও সময় নির্ধারণ করা হবে।

সভাপ্রধান সজীব মোহাম্মদ আরিফ বলেন, দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরস্কার তুলে দেয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি স্বচ্ছতার সঙ্গে পুরস্কার প্রদান করে আসছে। এর আগে কবি বীরেন মুখার্জী, কথাশিল্পী হামিদ কায়সার, কবি জামসেদ ওয়াজেদ, প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন, কথাসাহিত্যিক শামস সাঈদ, শিক্ষানুরাগী আজমল হোসেন চৌধুরী, কবি স্বপন রক্ষিত এবং লেখক ও সংগঠক নূরুল ইসলাম ফরহাদসহ দেশের অনেক গুণীজন এ পুরস্কারে ভূষিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।