বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘তরুণী’ সেজে ভিডিও তৈরি করে টিকটকে আপলোড

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:৩৪ পিএম
‘তরুণী’ সেজে ভিডিও তৈরি করে টিকটকে আপলোড

মিশরের এক জনপ্রিয় টিকটকার ফলোয়ার ও ভিউ বাড়ানোর জন্য তরুণীর ছদ্মবেশ ধারণ করে ভিডিও পোস্ট করায় গ্রেপ্তার হয়েছেন। ‘ইয়াসমিন’ নামে পরিচিত এই টিকটকারের আসল নাম আবদুল রহমান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত বোল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আবদুল রহমান মূলত ১৮ বছর বয়সী একজন ছাত্র। তিনি তরুণীর ছদ্মবেশে ভিডিও শেয়ার করে দর্শকদের বিভ্রান্ত করতেন।

মিশরীয় পুলিশ অভিযোগ পেয়ে ওই অ্যাকাউন্টের মালিককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আবদুল রহমান স্বীকার করেন, ভিউ ও অর্থ উপার্জনের পাশাপাশি বিজ্ঞাপন পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি এই ছদ্মবেশ ধারণ করেছিলেন।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ এবং জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পুলিশের তদন্তের অংশ হিসেবে তার ফোন ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট জব্দ করা হয়। চারদিন হেফাজতের পর পাঁচ হাজার মিশরীয় পাউন্ডের বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়।

Model Hospital

এ ঘটনায় তার প্রতিবেশী মন্তব্য করেন, “আমরা তাকে সবসময় একজন সাধারণ যুবক হিসেবেই দেখতাম। কখনোই এমন কিছু ভাবিনি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital