শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:০৪ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা

সেপ্টেম্বর মাসকে বই উপহার মাস ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে ৫ম বারের মতো এমন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পুরানবাজারস্থ উদয়ন কঁচিকাচার মেলার হল রুমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শেষে রক্তিম ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিজয়ী চাঁদপুরের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উদয়ন কঁচিকাচার মেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আশিক খান, গীতিকবি রবীন্দ্র মজুমদার ও কবি মিজানুর রহমান স্বপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা ও সাংবাদিক মাইনুদ্দিন জীবন।

অনুষ্ঠানে উদয়ন সংগীত বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা সাহা ও মিতু সাহার পরিচালনায় সংগীত পরিবেশন করেন একঝাঁক উদীয়মান কণ্ঠশিল্পী। বাঁশি বাজান বেলাল শেখ।

Model Hospital

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলবে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের মতো বই উপহার দেয়ার টার্গেট আছে। গত ছয় বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ থেকে এক মাসব্যাপী পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হবে বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হবে বই।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে টানা ৫ম বারের মতো বই উপহার মাস ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital