বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি টামটা-উত্তর দক্ষিন বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৪২ পিএম
শাহরাস্তি টামটা-উত্তর দক্ষিন বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টামটা উত্তর ও দক্ষিণ ইউপি  বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতিমুলক এক  সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন।
তিনি বলেন, “বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই দলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এহেতেসামুল হক গনি।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন। এছাড়া বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহ-সম্পাদক মমতাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন আখন্দ,টামমা দক্ষিন- উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক  শামীম আহম্মেদ ও  কিরণ মুন্সি,  টামটা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল্লাহ মিয়াজী ও শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক,বিএনপি নেতা একরামুল হক রহিম।
সভায় নেতৃবৃন্দ আসন্ন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দলীয় ঐক্য সুসংহত করার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মোঃ সাগর হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital