বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরুন উদ্যাক্তা ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট চাঁদপুরের রাফান রাজ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম
তরুন উদ্যাক্তা ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট চাঁদপুরের রাফান রাজ
ডিজিটাল দুনিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নানা ধরনের ঝুঁকি ও জটিলতা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা জিমেইল- এসব প্ল্যাটফর্মে প্রায়ই ব্যবহারকারীরা পড়েন আইডি হ্যাক, লগইন সমস্যা, ভেরিফিকেশন কিংবা রিকভারি জটিলতায়।
এসব জটিল সমস্যার কার্যকর সমাধান করে চাঁদপুরের তরুণ রাফান রাজ আজ দেশের তরুণ প্রজন্মের আস্থার নাম হয়ে উঠেছেন।
রাফান রাজ মূলত একজন দক্ষ আইটি এক্সপার্ট। তিনি দীর্ঘদিন ধরে ওয়েবসাইটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জটিল সমস্যার সমাধান দিয়ে আসছেন তার টিম নিয়ে। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে অসংখ্য মানুষ হারানো কিংবা হ্যাক হওয়া একাউন্ট ফিরে পেয়েছেন। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছেন তিনি।
স্থানীয় তরুণ-তরুণী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা এবং প্রবাসী বাংলাদেশীরাও এখন নির্ভর করছেন রাফান রাজের টিমের ওপর। অনলাইনে নানা সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরামর্শও দিয়ে থাকেন। ফলে তার টিম এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বাসিন্দা রাফান রাজ বলেন, “প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে এর ঝুঁকিও অনেক। আমি চাই সাধারণ মানুষ যেন নির্ভয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে।
এজন্যই আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি।” ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, বড় পরিসরে কাজ করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার স্বপ্ন রয়েছে তার।
২০১৩ সাল থেকে সাইবার জগতে যাত্রা শুরু করেন রাফান রাজ। শুরুতে পরিবার, বন্ধু-বান্ধব এমনকি আত্মীয়-স্বজনের কাছ থেকেও নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু তিনি দমে যাননি। দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি সাইবার দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন।
চাঁদপুরের এই তরুণ প্রমাণ করেছেন- দক্ষতা, আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতা থাকলে যে কেউ নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পারে। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন শুধু একজন আইটি এক্সপার্ট নন, বরং এক অনুপ্রেরণার নাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital