বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৩ তলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২১ পিএম
৩ তলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজ বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম কুদরত আলী (৬২)। তিনি ওই এলাকার মৃত গৌওসল আজমের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে ওসি জানান, নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে কুদরত আলীর মৃত্যু হয়েছে। তিনি কখন এবং কী কাজে ছাদে গিয়েছিলেন পরিবারের সদস্যরা তা নির্দিষ্ট করে বলতে পারছেন না। দুপুরে বাড়ির পাশে অপর একটি একতলা ছাদে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

Model Hospital

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সুরতহালে (কুদরত আলীর) শরীরে জখম ও পোড়া দাগ দেখা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।

ওসি সারোয়ার আলম আরো বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।

এ বিষয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা করা হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital