বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার কড়ইয়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
কচুয়ার কড়ইয়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন

কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়ন ও দলীয় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সাদিপুরা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন সমর্থিত কড়ইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইনের যৌথ পরিচালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন,

প্রচার সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য ডা: মনির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সহ-সভাপতি মনির হোসেন,নজরুল ইসলাম তালুকদার, শাখায়াত হোসেন সাক্কু , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক তপাদার,

Model Hospital

সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাজী ফরহাদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, সহ-সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ মহিন খান, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ রাসেল।

বক্তব্য রাখেন,যুবনেতা কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ সুমন খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।