বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা সভাপতি সাগর বিশ্বাসের কৃতজ্ঞতা প্রকাশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩ পিএম
সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা সভাপতি সাগর বিশ্বাসের কৃতজ্ঞতা প্রকাশ

মানবতার কল্যাণে এগিয়ে চলা সেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’ সভাপতি সাগর বিশ্বাস তৃতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সংগঠনের উপদেষ্টা এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাকে সব সময় মনে রাখবেন, যাতে আপনাদের প্রত্যাশার সংগঠনের উন্নয়নে আমি কাজ করতে পারি।

প্রথমেই আমি পরমকরুণাময় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মতো এক সাধারণ মানুষ কে এতোটা সম্মানে সম্মানিত করার জন্য। আমি চেষ্টা করব আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য। আমাদের প্রথম কাজ হবে সংগঠন এগিয়ে নেওয়ার।

গুরুজনদের দোয়া, পরিবার-পরিজনের প্রেরণা, অগ্রজদের পরামর্শ ও সহকর্মীদের পরিশ্রম আমার পথচলা আরো সহজতর করবে। সংগঠনের স্নেহের অনুজদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমরাই হবে আমার সংগঠনের বির্নিমানের শক্তি ও সাহস।

Model Hospital

প্রসঙ্গ: জেগে ওঠো যুবক তুমি জাগুক যুব শক্তি, যুব শক্তি জাগলে হবে দারিদ্র্যতার মুক্তি।

এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৮ সাল থেকে মানবিক পদযাত্রা শুরু করেছিলো সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা। অনলাইন ভিত্তিক এই সংগঠনটি দীর্ঘ ৮ বছরে মানবিক কাজের মাধ্যমে ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, সংগঠন এর উদ্যোগে এই পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে রক্তদান করেছে, এছাড়াও দরিদ্র পরিবারের কন্যা, বিবাহের সহযোগিতা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার ব্যবস্থা, দরিদ্র পরিবারে বাজার ও খাদ্য সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, প্রতি রমজানে ইফতারি বিতরণ, ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি সংগঠনটি পালন করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital