শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

৫ দফা দাবি আদায়ে হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম
৫ দফা দাবি আদায়ে হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পূর্ব বাজার, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর বি.এম. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা মজলিসে সূরার অন্যতম সদস্য হাফেজ মীর হোসাইন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান)।
সমাবেশে বক্তারা ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন-৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর ব্যালট ডাকাতির নিবার্চন চাই না। আমরা চাই কেন্দ্র দখল মুক্ত নির্বাচন। জনগণ তাদের মতামত নির্বিঘ্নে প্রকাশ করবে,স্বাধীন ভাবে ভোট দিবে আর সেই পদ্ধতির নাম হচ্ছে পি,আর। পি,আর পদ্ধতি ব্যতিত এদেশের সুষ্ঠু নির্বাচন হবে না।
তারা আরও বলেন-একটি মহল আবারও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দিয়ে প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।
সমাবেশে পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসনাত পাটওয়ারীর সঞ্চালনায় উপজেলা ও পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়েত ইসলামির  বিপুলসংখ্যক কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬, বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন ৩ জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১০ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬, বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন ৩ জন

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই-স্লোগানে অক্টোবর মাসকে ৬ষ্ঠ বই উপহার মাস ঘোষণা করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই। এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে বই উপহার তুলে দেয় একাডেমির সদস্যরা। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, শিশুতোষ প্রায় ১ হাজার বই বিনামূল্যে পাঠকের হাতে তুলে দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

তিনি আরও জানান, কর্মসূচিতে একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে দিক নিদের্শনা মেনে নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়েছেন। তাদের মধ্যে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার দিয়ে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩ জন। সার্বিকভাবে সেরা হয়েছেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, পয়েন্ট সমান থাকায় যৌথভাবে একাডেমির বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটিকেও শ্রেষ্ঠ সারথি ঘোষণা করা হয়। জয়ন্তী ভৌমিক এর আগে টানা চারবার এ পুরস্কার অর্জন করেন।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, প্রতিদিন দূরদূরান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়ে এসেছেন আমাদের সারথিরা। এতে প্রচুর কাঠখড় পোহাতে হয়েছে। এমন কঠিনতম কর্মসূচিতে যে যে সদস্য অধিক পরিমাণে শ্রম দিয়েছেন অর্থাৎ যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি, তাদের জন্যে প্রতি বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়।

Model Hospital

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো বই উপহার মাস পালন করছে এই প্রতিষ্ঠান। এর আগে একটি ‘বই উপহার মেলা’ও করেছে। এ পর্যন্ত ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এ আয়োজনের সহযোগিতায় ছিলো ফোকাস মোহনা.কম ও প্যাপিরাস পাঠাগার।