শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম
হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা
“কারিগরি শিক্ষা নিলে, দেশে-বিদেশে কর্ম মিলে – একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কলেজের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ প্রতিযোগিতার আয়োজন করে এ্যাসেট প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশের চালিকাশক্তি। কারিগরি শিক্ষার মাধ্যমে তারা শুধু নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করবে না, বরং সমাজ ও দেশকেও এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সিকান্দার। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার শুরুতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানা প্রকল্প প্রদর্শন করেন। পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক রোবটিক্স, কৃষি ও শিল্পভিত্তিক উদ্ভাবনী মডেলসহ নানামুখী প্রজেক্ট শিক্ষার্থীরা উপস্থাপন করে। অতিথিরা এসব প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতার প্রশংসা করেন।
এবারের প্রতিযোগিতায়  প্রথম স্থান অর্জন করে মেশিন অপারেশন শাখার তৈরি প্রজেক্ট “শিল্পের জন্য কার্বন পরিশোধন ব্যবস্থা”, দ্বিতীয় স্থান অর্জন করে জেনারেল ইলেকট্রিক্যাল শাখার প্রজেক্ট “পাহাড়ি এলাকায় সতর্কীকরণ ব্যবস্থা”, তৃতীয় স্থান অর্জন করে আইটি সাপোর্ট শাখার প্রজেক্ট “হাইড্রোপার্মিক সিস্টেম”।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, প্রযুক্তি ব্যবহারে আগ্রহ সৃষ্টি করে এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দেয়।
শিক্ষক ও অভিভাবকদের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে, মাদক ও নেতিবাচক ধারা থেকে দূরে রাখছে এবং ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে সঠিক দিকনির্দেশনা দিচ্ছে।

চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬, বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন ৩ জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১০ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬, বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন ৩ জন

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই-স্লোগানে অক্টোবর মাসকে ৬ষ্ঠ বই উপহার মাস ঘোষণা করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই। এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে বই উপহার তুলে দেয় একাডেমির সদস্যরা। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, শিশুতোষ প্রায় ১ হাজার বই বিনামূল্যে পাঠকের হাতে তুলে দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

তিনি আরও জানান, কর্মসূচিতে একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে দিক নিদের্শনা মেনে নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়েছেন। তাদের মধ্যে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার দিয়ে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩ জন। সার্বিকভাবে সেরা হয়েছেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, পয়েন্ট সমান থাকায় যৌথভাবে একাডেমির বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটিকেও শ্রেষ্ঠ সারথি ঘোষণা করা হয়। জয়ন্তী ভৌমিক এর আগে টানা চারবার এ পুরস্কার অর্জন করেন।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, প্রতিদিন দূরদূরান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়ে এসেছেন আমাদের সারথিরা। এতে প্রচুর কাঠখড় পোহাতে হয়েছে। এমন কঠিনতম কর্মসূচিতে যে যে সদস্য অধিক পরিমাণে শ্রম দিয়েছেন অর্থাৎ যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি, তাদের জন্যে প্রতি বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়।

Model Hospital

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো বই উপহার মাস পালন করছে এই প্রতিষ্ঠান। এর আগে একটি ‘বই উপহার মেলা’ও করেছে। এ পর্যন্ত ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এ আয়োজনের সহযোগিতায় ছিলো ফোকাস মোহনা.কম ও প্যাপিরাস পাঠাগার।