বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

 কাল ফরিদগঞ্জের ১৩ চেয়ারম্যানের শপথ গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০১ পিএম
 কাল ফরিদগঞ্জের ১৩ চেয়ারম্যানের শপথ গ্রহণ

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেরার ১৩জন নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠান আগামীকাল ১৬ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

এ দিন সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ফরিদগঞ্জ -১৩ জন, কচুয়ার ১২ জন ও হ্ইামচর ইউনিয়নের ৪জন মোট ২৯ জন নব-নির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের শপথবাক্য পাঠ করাবেন।

চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের এক সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নের জসিম উদ্দিন স্বপন মিয়াজী, পূর্ব ইউনিয়নের এইচ এম হারুন-অর রশীদ, সুবিদপুর পূব ইউনিয়নের মোঃ বেলায়েত হোসেন ও পশ্চিম ইউনিয়নের মোঃ মহসিন হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়নের শাহাজান পাটওয়ারী ও পশ্চিম ইউনিয়নের মোঃ বুলবুল আহম্মেদ, পাইকপাড়া উত্তর আবুতাহের আবু পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর মোহাম্মদ শাহ্ আলম শেখ ও দক্ষিণ ইউনিয়নের মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, চরদুখিয়া পূর্ব ইউনিয়নের মোঃ মাহমুদুল হাসান মিরাজ ও পশ্চিম ইউনিয়নের মোঃ শাহ্জাহান মাস্টার, রুপসা উত্তর ইউনিয়নের কাউসারউল আলম কামরুল ও দক্ষিণ ইউনিয়নের মোঃ শরীফ হোসেন খান।

Model Hospital

এই ১৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেও নাম ও ঠিকানা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা ২৭ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।