বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম
সুনামগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
‘সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এবং তথ্য’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবসটি সুনামগঞ্জে উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে দিবস উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত বর্ণাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান পারভেজ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
বক্তব্য দেন ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একে আজাদ ভুঁইয়া, সুনামগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী সুয়েবুর রহমান, ধর্মপাশা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী হারিকুল ইসলাম, ছাতক পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী আমিনুল ইসলাম সরকার প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পঞ্চমবারের মতো দেশব্যাপী দিবসটি পালন করছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এবং তথ্য’। ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করা হয়। এরপর অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে দেশের পরিসংখ্যান ব্যবস্থা। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital