বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে হোটেল শ্রমিকদের স্মারকলিপি

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:০৪ পিএম
সুনামগঞ্জে হোটেল শ্রমিকদের স্মারকলিপি
হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার সকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
এরআগে জেলা শহরের রায়পাড়া এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীবৃন্দ।
বক্তব্য দেন জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক টিটু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক পপলু মিয়া, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, সদস্য আমির উদ্দিন, সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তাগন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ৮ বছর পর চলতি বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয় তখন থেকে ঘোষিত মজুরি কার্যকর করার কথা।
অথচ ৫ মাস অতিবাহিত হলেও বাস্তবায়ন হয়নি। অধ্যাবধি আদেশ কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তাগন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital