বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জ-১ আসন-

‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম
‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পূনমূল্যায়নের দাবীতে গণমিছিল করেছে তৃনমুল বিএনপি ও সাধারণ জনতা। সোমবার বিকালে তাহিরপুর উপজেলা সদর বাজারে গণমিছিল করেন হাজার হাজার মানুষ।
‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে  উপজেলা সদর বাজার এলাকা। এর আগে একই দাবিতে ধর্মপাশা উপজেলার বড়ই বাজারে গণমিছিল-সভা করেন তৃণমূল বিএনপি ও সাধারণ জনতা।
উল্লেখ্য, বিএনপির দুঃসময়ে লড়াকু নেতা ছিলেন হাওরবন্ধুখ্যাত কামরুজ্জামন কামরুল। শত প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল তাঁর। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল তাহিরপুর উপজেলা পরিষেদের সাবেক জনন্দিত চেয়ারম্যান।
গণ মিছিলে শ্লোগান ছিল ‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’। তাহিরপুর বাজার থেকে শুরু হওয়া গণমিছিল  বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মিল হক নাসরুম, যুবদল নেতা সামরুল ইসলাম, ছাত্রদল আহবায়ক আবুল হাসেন রাসেল প্রমুখ।
এ প্রসঙ্গে বিএনপি মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামন কামরুল বলেন ,আমি ঢাকা অবস্থান করছি। জানতে পারলাম দুপরে ধর্মপাশা উপজেলার বড়ই বাজার অন্যদিকে বিকালে তাহিরপুর সদরে তৃনমুল বিএনপি ও সাধারণ জনগণ গণমিছিল করেছেন। আমার বিশ্বাস দলীয় হাই কমান্ড চুড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে তৃনমূল বিএনপি ও সাধারণ জনগনের মতামতকে প্রাধান্য দিবেন। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital