সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চার অ‌ধিদপ্ত‌রের সা‌থে প্রথম সভায় চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক

সদর হাসপাতা‌লে গি‌য়ে দে‌খি রোগীর বে‌ডের পা‌শে র‌ক্তের ব‌্যাগ প‌রে আ‌ছে : ডিসি নাজমুল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম
সদর হাসপাতা‌লে গি‌য়ে দে‌খি রোগীর বে‌ডের পা‌শে র‌ক্তের ব‌্যাগ প‌রে আ‌ছে : ডিসি নাজমুল

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার যোগদা‌নের প্রথম দিন তেল ম‌নিট‌রিং ক‌মি‌টি, জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ ক‌মি‌টি, নিত‌্যপ্রয়োজনীয় দ্রব‌্যমূল‌্য প‌রি‌স্থি‌তি সংক্রান্ত জেলা ট্রাক্স‌ফোর্স ক‌মি‌টি ও জেলা পন‌্য বিপনন ক‌মি‌টির গুরুত্বপূর্ন ৪‌টি সভায় সভাপ‌তি‌ত্বের মধ‌্যদি‌য়ে প্রথম কর্মদিবস কর্মদিবস শুরু ক‌রে‌ছেন।

মঙ্গলবার (১৮ ন‌ভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, আ‌মি গাজীপু‌রের ছে‌লে চাঁদপুর এ‌সে‌ছি, আপনা‌দের সক‌লের সহ‌যো‌গিতা পে‌লে ঐ‌তিহ‌্যবাহী চাঁদপুর‌কে চাঁদনগ‌রে রুপান্তর করা সম্ভব। আ‌মি আজ ফজ‌রের নামাজ প‌ড়ে পু‌রো শহর দুই ঘন্টা ঘু‌রে‌ছি, দেরশতা‌ধিক ছ‌বি তু‌লে‌ছি। পৌর কাজ কর‌ে ত‌বে তা চো‌খে পড়ার ম‌তো ম‌নে হ‌লো না, জনসাধার‌নের চলাচ‌লের পেসগু‌লো সংকীর্ণ।

সদর হাসপাতা‌লে গি‌য়ে দে‌খি রোগীর বে‌ডের পা‌শে র‌ক্তের ব‌্যাগ প‌রে আ‌ছে। শিশু একা‌ডে‌মির পাশ দি‌য়ে যাওয়ার সময় ‌দেখ‌তে পেলাম ভবন‌টি‌তে ঘাস জ‌ড়ি‌য়ে আ‌ছে। প্রাথ‌মিক অ‌ধিদপ্ত‌রের গেই‌টি দে‌খে হ‌লো প্রধান কর্মকর্তাই শুধু এ গেইট দি‌য়ে প্রবেশ ক‌রবেন। আ‌মি যে ক‌দিন আপনা‌দের জেলায় কাজ কর‌বো সেস‌ম‌য়ে আমার ভুল ত্রু‌টি ধ‌রি‌য়ে দি‌তে কোন বাঁধা নেই। আ‌মার জেলা প্রশাসন কস্পাউ‌ন্ডে ভাসমান দোকান ও হকার থাক‌তে পার‌বে না।

এন‌সি‌ডি‌কে ব‌লে‌ছি খুব দ্রুত সম‌য়ে স‌রি‌য়ে নেওয়ার ব‌্যবস্থা কর‌তে। দরকার হ‌লে এসকল ভাসমান হর্কার‌দের জন‌্য কোন বাজা‌রে দশ‌টি দোকা‌নের ব‌্যবস্থা কর‌বো। এখা‌নে অ‌নেকই আ‌ছেন যা‌দের না‌তির বয়সী ছে‌লে‌টি সে‌দিন বুক পে‌তে দি‌য়ে‌ছি রাষ্ট্রের অব‌্যবস্থাপনা প‌রিবর্তনের জন‌্য। আমরা সেই প‌রিবর্তণের জন‌্য কাজ ক‌রে যা‌বো। রা‌ষ্ট্রের মহান পালন কর‌তে আমরা বদ্ধ প‌রিকর, সাম‌নেই সেই মহান দা‌য়িত্ব নির্বাচন।

Model Hospital

তি‌নি আরও ব‌লেন, ‌ভোক্তা অ‌ধিকার, চেম্বার অব কর্মার্স, ক‌্যাব ও হো‌টেল রে‌স্তেরা আপনারা য‌দি সরকা‌রি দপ্তরগেু‌লো‌কে সহ‌যো‌গিতা করলে সুন্দর চাঁদপুরকে সুন্দর ভা‌বে গ‌ড়ে তোলা সম্ভব। আপনারা এখা‌নে যারা উপ‌স্থিত র‌য়ে‌ছেন আপনারা এ‌কেকজন একা‌ধিক সংগঠ‌নের নেতৃত্ব দেন তাই আপা‌নের সাথে আমার সব‌চে‌য়ে বেশী কাজ কর‌তে হ‌বে।

ব‌্যা‌ক্তি প‌রিচয় তু‌লে ধ‌রে জেলা প্রশাসক ব‌লেন, আ‌মার বা‌ড়ি গাজীপুর আর শ্বশুড়বা‌ড়ি পাবনা এ দুই জেলা ছাড়া সকল জেলায় যে‌তে আ‌মি প্রস্তুত। আমার বাবা বে‌চে নেই মা জী‌বিত আ‌ছেন। আজ‌কের এ সভায় অ‌নে‌কেই র‌য়ে‌ছেন আমার বাবার বয়সী। আ‌মি ১৪ বছ‌রের ১৭‌টি ইউ‌নি‌টে কাজ ক‌রে‌ছি।

প্রধান উপ‌দেষ্টার দপ্ত‌রের ৬ মা‌সের অ‌ধিক কাজ ক‌রেছি। আ‌মি চাঁদপু‌রে চার‌টি ব্রিব‌কেস নি‌য়ে এ‌সে‌ছি আ‌মি এ চার‌টি ব্রিব‌কেস নি‌য়েই চাঁদপুর থে‌কে যে‌তে চাই। আ‌মি আমার স্ত্রী‌কে ব‌লে‌ছি আগামী এবছর ম‌নে কর‌বে আ‌মি বি‌দেশ চ‌লে‌ে গে‌ছি। আজ ফজ‌রের নামাজ প‌রে চাঁদপুর প‌রিক্রমা ক‌রে‌ছি যে‌দিন যাব সেদিনও নামাজ আদায় ক‌রে বিদায় নিব।

সভা প‌রিচালনা ক‌রেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ‌(সা‌র্বিক) মোঃ এরশাদ উ‌দ্দিন। সভায় বিগত সভার কার্যক‌রি বিবরণী পাঠ ক‌রেন এন‌িডি‌সি আ‌নিসুর রহমান।

সভায় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার খাইরুল ক‌বির, প্রাণী সম্পদ কর্মকর্তা জ্যো‌র্তিময়, ভোক্তা অ‌ধিপ্ত‌র সংরক্ষণ অধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক আব্দুল্লাহ আল ইমরান, কৃ‌ষি বিপনন কর্মকর্তা ‌মোঃ মাসুদ রানা, জেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা আ‌রিফ হো‌সেন, জেলা স‌্যা‌নেটা‌রি ইন্স‌পেক্টর এস এম নজরুল ইসলাম, বিএস‌টিআই কু‌মিল্লা অঞ্চ‌লের প‌রিদর্শক শা‌কিল হো‌সেন, চাঁদপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপ‌তি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, প‌রিচালক গোপাল সাহা, প‌রেশ মালাকার, নাজমুল পাটওয়ারী, জেলা ক‌্যা‌বের সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মু‌জিবুর রহমান, বীর মু‌ক্তিযোদ্ধা সানাউল‌্যা খান, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সাংগঠ‌নিক সম্পাদক অ‌ভি‌জিত রায়, রে‌ঁ‌স্তোরা মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ, যুগ্ম সম্পাদক মাইনু আখন্দ, চাঁদপুর পৌরসভার স‌্যা‌নেটারী ইন্স‌পেক্টর বেলা‌য়েত হো‌সেন, ‌কোস্ট গা‌র্ড প্রতি‌নি‌ধি, পদ্মা-‌মেঘনা-যমুনা অ‌য়েল ডি‌পোর ম‌্যা‌নেজারগণ উপ‌স্থিত ছি‌লেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’