শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম
হাইমচরে স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন
হাইমচরের ৪নং নীল কমল ইউনিয়ন ৯নং ওয়ার্ডে রাড়ী কান্দিতে নিজ স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়েছে।
২৩ নভেম্বর রবিবার নীলকমল ইউনিয়ন এ-র ০৯ নং ওয়ার্ডের রাঢ়ী কান্দিতে এ খুনের ঘটনা ঘটে, নববধূর নাম কাকলি বেগম, এক ভিডিও সাক্ষাৎকারে স্বামী বলেন আমার বউয়ের গর্ভে যে ৭ মাসের বাচ্চা রয়েছে সেটা আমার না, সে বিভিন্ন ভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল , আমি সাংসারিক ভাবে তাকে নিয়ে অশান্তিতে ছিলাম, আমার অগোচরে সে বিভিন্ন পরপুরুষের সাথে মেলামেশা করতো, আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত পা বেধে তাকে হত্যা করি।
ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এস আই কবির সহ সঙ্গীয় ফোর্স ধান খেত থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে।
নীলকমলের চেয়ারম্যান মনির শিকদার জানান খুনের খবর শুনে আমি ঈশান বালা বাহেরচর পুলিশ পাড়িকে অবগত করলে, এস আই কবির সহ সঙ্গীয় ফোর্স এসে লাশটি উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহিরুলকে আটক করে, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে বলে আমি আশা করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital