বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের ৩১ দফা বার্তা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে হবে : আনিসুল হক

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম
তারেক রহমানের ৩১ দফা বার্তা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে হবে : আনিসুল হক
বিএনপি মনোনীত সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন- আসন্ন জাতীয় সংসদ  নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। আমাদের সভা সমাবেশ করলে হবে না। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের বার্তা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন তাহলে পিছিয়ে পড়া হাওরাঞ্চলে যোগাযোগ খাতে একটি মডেল তৈরি করা হবে। বেকার ভাতার ব্যবস্থা করা হবে, ইমাম- মোয়াজ্জিমদের ভাতার ব্যবস্থা করা হবে। হাওরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান তৈরি করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ করা হবে।
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঐতিহাসিক বটতলায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে একপর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ শাহজাহান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ধন মিয়া, জুলফিকার চৌধুরী রানা, এমদাদ আফিন্দি, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, সদস্য এডভোকেট শাহিনুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান উকিল আলীসহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital