বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামরুল-এর মোটরসাইকেল শোডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম
বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামরুল-এর মোটরসাইকেল শোডাউন
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এর সমর্থনে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। মোটরসাইকেল শোডাউনে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বুধবার দুপুরে শোডাউনে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকগন তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে গিয়ে শেষ হয়।
পরবর্তীত সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বংশীকুন্ড উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন কামরুজ্জামান কামরুল।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিল পুর্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, রাস্ট্র ক্ষমতায় বিএনপি এলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশ একটি মডেল রাস্ট্রে পরিনত হবে। আর আমাকে যদি ধানের শীষের মনোনয়ন দেয়া হয় ইনশাল্লাহ সুনামগঞ্জ-১ আসন একটি  মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।
এসময় বক্তব্য রাখেন, বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য চান মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল সহ দলীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital