শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রবাসীকে হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৩ পিএম
হাজীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রবাসীকে হুমকি
হাজীগঞ্জ ব্যুরো : হাজীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মো. ফরিদ উদ্দিন নামের এক সৌদিআরব প্রবাসীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আব্দুল গণি ব্রিকের সত্ত্বাধিকারী মো. মহসিন পাটোয়ারীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন।

বিষয়টি তিনি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও মৌখিকভাবে অবহিত করেছেন বলে তিনি জানান। ফরিদ উদ্দিন ফরিদগঞ্জ উপজেলার মানুরী গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
ফরিদ উদ্দিন মুঠোফোনে জানান, আত্মীয়তার সূত্রতায় ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আব্দুল গণি ব্রিকের সত্ত্বাধিকারী মো. মহসিন পাটোয়ারীকে তিনি ১৪ লাখ টাকা হাওলাত দেন। ২০২০ সালের ৫ জানুয়ারী এই টাকা পরিশোধের কথা থাকলেও তিনি তা পরিশোধ না করে ১৪ লাখ টাকার পূবালী ব্যাংকের একটি চেক (নং–AS100-A-2839427)  দেন।
পরবর্তীতে ব্যাংকে টাকা না থাকায় তিনি (ফরিদ উদ্দিন) এ টাকা উত্তোলন করতে পারেননি। এরপর বেশ কয়েকবার তাগাদা দেয়ার পর ২০২১ সালে নগদ ১০ লাখ টাকা পরিশোধ এবং বাকি ৪ লাখ টাকার পূবালী ব্যাংকের একটি চেক দেন মহসিন পাটওয়ারী। চেকে (নং- AS100-A-2839492) গত বছরের ১৪ মে তারিখ উল্লেখ করা হয়।
কিন্তু এবারো একাউন্টে টাকা না থাকায় ফরিদ উদ্দিন ৪ লাখ টাকা উত্তোলন করতে পারেন নি। বিষয়টি মহসিন পাটওয়ারীকে অবহিত করলে তিনি বার বার সময় নেন। এভাবে কয়েকমাস পার হলেও তিনি টাকা পরিশোধ করেন নি। এরপর ফরিদ উদ্দিন পাওনা টাকা আদায়ে বার বার তাগাদা দিলে মহসিন পাটওয়ারী গত ২১ ফেব্রুয়ারী লোক মারফতে ০১৮১৩-৯৩১৯৭৭ নম্বর থেকে হুমকি-ধমকি দেন। ওই সময় হুমকি দাতা বলেন, তুই কিসের টাকা পাবি, তোর বাসা একবার গিয়েছি, প্রয়োজনে আরো একবার তোর বাসা যাবো, বেশি বাড়াবাড়ি করবিনা।
এ বিষয়ে আব্দুল গণি ব্রিকের সত্ত্বাধিকারী মো. মহসিন পাটোয়ারীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ফরিদ উদ্দিন আমার কাছে ২ লাখ টাকা পাবে।
হুমকি-ধমকির বিষয়ে কথা হলে তিনি আমাদের প্রতিনিধির কাছ থেকে ওই মোবাইল নম্বরটি নেন এবং এ বিষয়ে কিছুক্ষণ পরে জানাবেন বলেছেন, কিন্তু তিনি জানান নি।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ফোন করে বিষয়টি আমাকে অবহিত করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital