বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একুশে বইমেলায় থাকছে ইলিয়াস হুসাইনের উপন্যাস ‘লাশ ভাসা বান’

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম
একুশে বইমেলায় থাকছে ইলিয়াস হুসাইনের উপন্যাস ‘লাশ ভাসা বান’

অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে সময়ের জনপ্রিয় গীতিকার ও পরিচালক ইলিয়াস হুসাইনের নতুন সমাজসচেতন উপন্যাস ‘লাশ ভাসা বান’। উপন্যাসটি প্রকাশ করছে উচ্ছ্বাস প্রকাশনী। প্রকাশের আগেই বইটি পাঠক ও সাহিত্যাঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

‘লাশ ভাসা বান’ একটি গভীরভাবে সমাজসচেতন ও বাস্তবধর্মী উপন্যাস। এতে বন্যাকবলিত জনপদের মানুষের অসহনীয় দুর্ভোগ, দুর্যোগকালীন জীবনসংগ্রাম, রাজনৈতিক প্রভাব, জনসেবার আড়ালে ক্ষমতা ও ভালোবাসা অর্জনের গল্প এবং জীবনের কঠিন বাস্তব যুদ্ধ সংবেদনশীল ভাষায় তুলে ধরা হয়েছে। উপন্যাসটির প্রতিটি অধ্যায়ে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সময়ের বাস্তবতার এক শক্তিশালী প্রতিফলন ফুটে উঠেছে।

লেখক ইলিয়াস হুসাইন ইতিমধ্যে হাজারেরও বেশি গ্রামীণ কিচ্ছা-পালা রচনা করে দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দীর্ঘদিনের সাহিত্য ও সাংস্কৃতিক অভিজ্ঞতার পরিণত ও পরিপক্ব প্রকাশ ঘটেছে এই উপন্যাসে, যা তাঁর সৃজনশীলতার এক নতুন মাত্রা যোগ করেছে।

উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রুদ্র আকাশ। বইটি প্রকাশ করেছে উচ্ছ্বাস প্রকাশনী। অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশনীর স্টলে উপন্যাসটি পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনে জনপ্রিয় বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি ডট কম-এও বইটি ইতোমধ্যে পাওয়া যাচ্ছে।

Model Hospital

উপন্যাসটি প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশনীর কর্ণধার আহমেদ মুনির (লেখক ও প্রকাশক) বলেন,
“আমি সবসময় নতুন ও সম্ভাবনাময় লেখকদের সুযোগ করে দেওয়ার পক্ষে বিশ্বাসী। ইলিয়াস হুসাইন একজন অত্যন্ত প্রতিভাবান লেখক। তাঁর লেখায় সমাজ, মানুষ ও বাস্তব জীবনের গভীর প্রতিফলন স্পষ্টভাবে উঠে এসেছে।”

উল্লেখ্য, লেখক ইলিয়াস হুসাইনের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ফুলবাড়ী হাজিপাড়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত নিজস্ব প্রতিষ্ঠান ইলমাছ মুভিজ থেকে নিয়মিত গান, গল্প ও নাটক রচনার পাশাপাশি সমাজসচেতন ভিডিও নির্মাণ করে যাচ্ছেন।

উচ্ছ্বাস প্রকাশনী আশা প্রকাশ করেছে, ‘লাশ ভাসা বান’ অমর একুশে বইমেলা ২০২৬-এর একটি উল্লেখযোগ্য ও সময়োপযোগী সাহিত্য সংযোজন হিসেবে পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital