বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতার্তদের পাশে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম
শীতার্তদের পাশে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’
হাড়কাঁপানো শীতে জবুথবু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’। ইংরেজি নববর্ষের প্রথম দিনে (বৃহস্পতিবার) বিকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের দেওয়া ৩২টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার শ্রীপুর বাজারে শীতবস্ত্র বিতরণ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক-গীতিকার রাজু আহমেদ রমজান, সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, কোষাধ্যক্ষ গণমাধ্যমকর্মী লিমন মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাদশাহ, কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন।
উল্লেখ্য, জেলা প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র অসহায়দের মাঝে বিতরণ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল বলেন, সারাদেশে শৈত্য প্রবাহ চরমান থাকায় নিম্ন আয়ের মানুষজন তীব্র শীতে কাতরাচ্ছেন।
আমি কৃতজ্ঞতা জানাই তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক মহোদয়কে।
তিনি আমাদের সংগঠনকে ৩২ পিছ শীতবস্ত্র দিয়েছেন। আমরা পাওয়া উপযোগী মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছি। দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তিগণ শীতার্তদের পাশে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital