বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জ-১ আসনে বিশেষ দোয়া

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জ-১ আসনে বিশেষ দোয়া
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোমবার (৫ জানুয়ারি) বিকালে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের যৌথ উদ্যোগে এ মহতী কার্যক্রম চলে।
কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আনিসুল হক। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আনিসুল হক।
উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপি ও সেলবরস ইউনিয়ন বিএনপিসহ  সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital