বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৩ শ’ নেতাকর্মী

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম
বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৩ শ’ নেতাকর্মী

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথবাজার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলার বৈছাআ প্রধান সমন্বয়ক ও মুখপাত্রের নেতৃত্বে এসব নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্যসচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ।

বিএনপিতে যোগদান করা উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক ও সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সমন্বয়ক ও সিনিয়র সংগঠক নাহিদ আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিক।

বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুহাদ তুহিন সাংবাদিকদের বলেন, ‘২০২৪ সালের যে আন্দোলনটা ছিল, সেটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন ছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখে ছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

Model Hospital

কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল, সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital