শাহরাস্তি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন
চাঁদপুরের শাহরাস্তিতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা–এর ২০২৬ সালের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনলাইন সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর হোসেন সজীব এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাহাবউদ্দিন গাজী।

সংগঠনের প্রধান উপদেষ্টা ওমর ফারুক এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক রহমত উল্লাহ পাটোয়ারী ও সহকারী নির্বাচক মনির হোসেন–এর স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য পদগুলোতে নির্বাচিতরা হলেন— সহসভাপতি আবু ইউসুফ সুমন, সহসাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস নোমান, সমাজ ও মানবকল্যাণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক মাইনুদ্দিন, সহ-অর্থ সম্পাদক শরীফ উল্লাহ, দপ্তর সম্পাদক রুবেল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাইল ইসলাম ইফতি, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রাছেল, পরিকল্পনা সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক আনোয়ার হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক গোলাম সরোয়ার রুবেল, ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান মহিন এবং আইন সম্পাদক হুমায়ুন কবির।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বোরহান উদ্দিন লিটন, আলাউদ্দিন মিলন, আলাউদ্দিন সবুজ, নুরুন নবী ও শাহ আলম।
সংগঠনের সহসভাপতি আবু ইউসুফ সুমন বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সম্মতিতে এবং প্রবাসী সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠন বর্তমানে নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিস্তার লাভ করেছে।
তিনি আরও জানান, বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ১২১ জন এবং ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত রয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন। নতুন কার্যকরী কমিটির মাধ্যমে ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকল মানবিক ও বিত্তশালী ব্যক্তিবর্গের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।








