শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সেক্টর কমাণ্ডার আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ ও পাঠাগার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:১৫ পিএম
ফরিদগঞ্জে সেক্টর কমাণ্ডার আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ ও পাঠাগার উদ্বোধন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ প্রয়াত মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমাণ্ডার লে: কর্নেল(অব:) আবু ওসমান চৌধুরীর স্মৃতি ধরে রাখতে স্মৃতি সংসদ ও পাঠাগার উদ্বোধন।

২৯ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার চান্দ্রা বাজারে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সদ্য যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত মো: হাবিবুর রহমান।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্যা তপদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মমিন তপদার, আব্দুল হামিদ, আবু সাঈদ বরকন্দাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আহসান হাবিব নেভী, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আজিম মুক্তি, মোশরফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আলাউদ্দিন বকাউল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বকাউল , মো: শাহাবুদ্দিন ও বিশ্বজিৎ।

উদ্বোধন শেষে মরহুমের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া সংগঠনটি পরিচালনার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যা তপদারকে আহ্বায়ক ও আহসান হাবিব নেভীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital