শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ এম
জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি
জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি করা হয়েছে। মঙ্গলবার  দিনভর হাওরে আগত পর্যটক ও স্থানীয় জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।
‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান সংগঠনের পক্ষে দিনভর হাওরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন। এসময় সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাদশাহ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টাঙ্গুয়ার হাওরকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং ২০০০ সালের জানুয়ারিতে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে পর্যটক, হাউসবোট মালিক ও স্থানীয়দের সচেতন করতে নিয়মিত প্রচারপত্র বিলি করা হচ্ছে।
“হাওর বাঁচলে বাঁচবো আমরা” স্লোগানে এই প্রচারপত্রে প্লাস্টিক বর্জ্য না ফেলা, উচ্চ শব্দে সাউন্ডবক্স না বাজানো, পরিযায়ী পাখি শিকার বন্ধ এবং হিজল-করচ গাছ রক্ষায় নির্দেশনাবলী থাকছে এ প্রচারপত্রে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital