কচুয়ায় ১১ দলীয় জোটের মহা সমাবেশে
জামায়াতকে ভোট দিলে জুলুমের শিকার হবেন না : কচুয়ায় মিয়া গোলাম পরওয়ার
কচুয়া সরকারী ডিগ্রি কলেজ মাঠে ১১দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাস, দূর্নীতি, মাদক, চাঁদাবাজ চিরতরে বন্ধ করবো। কচুয়ার উন্নয়নে দাঁড়িপাল্লার প্রার্থীর জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। আগামীর কচুয়া বিনির্মাণে আপনারা ১১ দলীয় জোটকে সমর্থন দিয়ে জয়যুক্ত করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ন্যায়বিচার ও সু-শাসন গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ দল। জামায়াতে ইসলামীকে ভোট দিলে আপনারা জুলুমের শিকার হবেন না এবং প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে। বিগত সরকারের সময়ে জামায়াত নেতাদের উপর হামলা ও নির্যাতনের শিকার হয়েছে।

শনিবার কচুয়া সরকারী ডিগ্রি কলেজ মাঠে ১১দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।


উক্ত জনসভায় কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো: সিরাজুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মো: শাহাদাত হোসেনের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমীর এ্যাডভোকেট আবু তাহের মেজবাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বক্তব্য রাখেন, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: নেয়ামুল বশির (ছাতা), জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মাহবুব আলম, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার যুগ্ন সম্পাদক হারুন রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিপি রিয়াজুল ইসলামসহ উপজেলা ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।








