শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ এম
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা

কক্সবাজারের রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন দুই সহোদর আওয়ামী লীগ নেতা। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলায় কক্সবাজার কারাগারে রয়েছেন।

তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্যারোলে মুক্তি নিয়ে বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন।

জানাজা নামাজে হাতকড়া হাতে অঝোরে কেঁদে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল বলেন- তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

তারা কখনো কারো ক্ষতি বা অন্যায় করেননি। এসময় তারা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া চান।

Model Hospital

স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন প্রথমে খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের আটক দেখানো হয়।

সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরীর মামলায় আবারও আটক হয়ে দুই ভাইকে কারাভোগ করতে হচ্ছে দীর্ঘ আড়াই মাস ধরে।

কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তারা মাকে শেষ দেখা দেখতে পারেননি। তাদের বাবা নূর আহমদও বর্তমানে অনেক অসুস্থ।

মোহাম্মদ ইসলামের স্ত্রী কুলছুমা বেগম বলেন, ‘আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না তাদেরকে অহেতুক মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে। তারা দুই ভাই কারাগারে আমাদের দেখার কেউ নেই। আমার শ্বশুরও খুব অসুস্থ। সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।’

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া বলেন, ‘দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জামিন সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital