শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে মানবিক বার্তা দিয়েছে লোটাস-বাড

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ এম
অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে মানবিক বার্তা দিয়েছে লোটাস-বাড

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম। অদ্য বুধবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ,কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে যখন সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা কঠিন হয়ে উঠেছে, তখন রমজানে ইফতারের আয়োজন অনেক পরিবারের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। বিশেষ করে অসহায় দুস্থ,
বয়োবৃদ্ধ ও কর্মহীন সদস্যদের নিয়ে বসবাসরত পরিবারগুলো চরম সংকটে পড়েছে। এমন প্রেক্ষাপটে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করে।

এ কর্মসূচির আওতায় কালিকাপুর, দৌলতপুর ও লক্ষীপুর গ্রামের শতাধিক পরিবারের হাতে ইফতার প্যাকেজ তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে ছিল ১ কেজি ছোলা, ১ লিটার তেল , ২ কেজি পেঁয়াজ,২ কেজি আলু, আধা কেজি চিড়া, আধা কেজি মুড়ি, আধা কেজি বেসন, আধা কেজি খেজুর, ইসুবগুল এবং ট্যাং।

লোটাস-বাডের এর সভাপতি রাসেল মাহমুদ বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার মাধ্যমেই অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। একটি বৈষম্যহীন আদর্শ সমাজ বিনির্মাণে লোটাস-বাড প্রতিশ্রুতিবদ্ধ । সবার সহযোগিতায় পরিবর্তন হবেই ইনশাআল্লাহ।

Model Hospital

সাধারণ সম্পাদক সজিব আহমেদ বলেন, রমজানজুড়ে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে সুতরাং আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন:
বিকাশ: পার্সোনাল ০১৩১২১২২১৩৩

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital