বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কচুয়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কচুয়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

অগ্নিকান্ডে দাহ্য পদার্থ কিভাবে নিয়ন্ত্রন করা হয় তা প্রদর্শিত করেন ইউএনও মাহমুদুল হাসান রাসেল ও ফায়ার সার্ভিস কর্মীরা।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধন করেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সবার আগে প্রয়োজন সচেতনতা ও প্রস্তুতি। নিয়মিত মহড়ার মাধ্যমে সাধারণ মানুষকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মহড়ায় কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকান্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে হয় এবং ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হয় তা বাস্তব প্রদর্শনের মাধ্যমে দেখান। একই সঙ্গে ভূমিকম্পে কেউ আহত হলে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাও তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ,সহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Model Hospital

মহড়ায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেয়। অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।