শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শাহতলীতে ঐতিহ্যবাহী রুশদী বাড়িতে পারিবারিক মিলন মেলা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম
শাহতলীতে ঐতিহ্যবাহী রুশদী বাড়িতে পারিবারিক মিলন মেলা ও সংবর্ধনা

শাহতলীতে ঐতিহ্যবাহী রুশদী বাড়িতে পারিবারিক মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে রুশদী বাড়ির পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলীতে ঈদ পরবতী ঐতিহ্যবাহী রুশদী বাড়ি ও মুন্সী বাড়ীর যীেথভাবে পারিবারিক মিলন মেলা-২০২৬ ও  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীকে বাড়ীর পক্ষ থেকে  সংবর্ধনা আয়োজন হয়েছে।
২৪মার্চ (মঙ্গলবার) বাদ জোহর সদর উপজেলার শাহতলী রুশদী বাড়ীতে বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রুশদী বাড়ির কৃতি সন্তান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, রুশদী বাড়ির উদ্যোগে আজকের পারিবারিক মিলনমেলার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি মরহুম আব্দুর কাদের মুন্সি, মরহুম আব্দুর জব্বার মুন্সি ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবসহ বাড়ীর  নিহত পরিবারের সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রুশদী বাড়ি, মুন্সি বাড়ি এ এলাকায় একটি ঐতিহ্যবাহী পরিবার। আজকের অনুষ্ঠানটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বাড়ীর সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ঐতিহ্য ধরে রাখতে হবে।আগামী প্রজন্ম বাড়ীর এই ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে।প্রতিটি সদস্যের এটা দায়িত্ব।এমন কোন আচারণ করা যাবে না,যাতে বাড়ীর সুনাম ক্ষুন্ন হয়।
এ বাড়ির কৃতি সন্তান ছিলেন আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ  মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী। যিনি শিক্ষায় অবদান রাখায় তৎকালীন বৃটিশসরকার থেকে তাকে রুশদী উপাধীতে ভূষিত হয়েছেন। তিনি এ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আমাদের বাড়ির অধিকাংশ আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যারা বাহিরে আছেন তারাও সংহতি প্রকাশ করেছেন,সমর্থন জানিয়েছেন। মিলনমেলা হয়েছে আজকের অনুষ্ঠান।
তিনি বলেন,শতবছর পর রুশদী বাড়ী ও মুন্সির বাড়ীর যীেথ ভাবে পারিবারিক মিলনমেলা একটা ভালো উদ্যোগ। ইদ পরবর্তী মিলন মেলা হচ্ছে এটা ধারাবাহিক ভাবে প্রতিবছর পালন করা হবে। আগামীতে মিলন মেলাকে আরো সুন্দর করা হবে। কিভাবে আরো সুন্দর করা যায তা আমি করবো।
তিনি বলেন,আমি এবছর ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছি।আপনাদের দোয়ায়। চাঁদপুর প্রেস ক্লাব  বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব।সারাদেশে একটা সুনাম রয়েছে।  প্রেস ক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে।সাংবাদিকদের কল্যানে,মানবতার কল্যানে কাজ করছে চাঁদপুর প্রেসক্লাব।
তিনি আরো বলেন, এ বাড়ির কোন বিষয়ে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সেটা সমাধানের চেস্টা করবো। এ বাড়িকে কিভাবে আরো সুন্দর করা যায়, আমাকে জানাবেন। কোন সমস্যা হলে নিজেরা বসে সমাধান করবো।এ অনুষ্ঠানটি প্রতিবছর করবো।
মিলনমেলায় আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো: মিজানুর রহমান মুন্সি, সহকারি শিক্ষক (অব:) রায়হানা আক্তার সুরমা, মেডিকেল শিক্ষার্থী (ফাইনাল ইয়ার) অন্যন্যা আক্তার।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, জনতা ব্যাংকের (অব:) প্রিন্সিপাল অফিসার আব্দুর কাদের হাজরা, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুন্সি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সহধর্মিণী শারমিন আক্তার বৈশাখী  , সেনা সদস্য (অব:) শাহাআলম মুন্সি, সমাজসেবক নুর মোহাম্মদ মুন্সি, মো: মানিক মুন্সি, শামসুল হুদা, মাহফুজ মুন্সি, মাসুদ মুন্সি, মাসুম মুন্সি, হাসান মুন্সি, খোরশেদ মুন্সি, জাকিয়া বেগম, সেলিনা বেগম, পরান মুন্সিসহ মুন্সিবাড়ির সদস্যবৃন্দ।
শুরুতেই রুশদী বাড়ির সদস্যদের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আদনান মুন্সি।

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম
‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেপ্তার করা হবে’ বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ প্রধান আব্দুল কুদ্দুছ চৌধুরী (ডিআইজি)।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরিতে অবস্থিত শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে ডিআইজি বলেন, ‘ছেলে-মেয়েদের উপরে আপনাদের নিয়ন্ত্রণ নেই, আমাদের নিয়ন্ত্রণ নেই। যে সময়ে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদেরকে বিকেল বেলায় রাস্তায় প্রকাশ্যে ঘুরতে দেখা যায় এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে শিস মারতে দেখা যায়। এই ছেলে-মেয়েগুলো কার জন্য নষ্ট হচ্ছে, পারিবারিক শাসনটা কোথায়? এটা যদি থাকে তাহলে তো কিশোর গ্যাং তৈরি হয় না।’

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কিশোর গ্যাং এই দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Model Hospital

সমাবেশে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরটা ব্যতিক্রম। এখানে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এই সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।