বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পিএম
চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

উদ্ভাবনের বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুম-এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর-এর বাস্তবায়নে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু পড়াশোনা করলেই একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে না; এর পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের চর্চা সমানভাবে প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিভিন্ন স্টলে উপস্থাপিত উদ্ভাবনমূলক কাজ তাদের সৃজনশীল চিন্তাধারা ও বাস্তবমুখী প্রয়াসের পরিচায়ক। এসব প্রদর্শনীতে দেশের বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতা প্রতিফলিত হয়েছে, যা ভবিষ্যৎ উন্নয়ন ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলা, নিয়মিত খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম মনকে প্রফুল্ল রাখে এবং একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের একক ও দলগত ইতিবাচক কাজে সম্পৃক্ত থাকার মাধ্যমে মানসিক বিকাশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি আরও যোগ করেন, “বিজ্ঞানমনস্কতা কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়; এটি সমস্যাকে নতুনভাবে দেখার ক্ষমতা তৈরি করে। স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করতে তরুণ প্রজন্মকে গবেষণামুখী হতে হবে। প্রশাসন সবসময় এমন সৃজনশীল উদ্যোগের পাশে থাকবে।

Model Hospital

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিল হিকমা-এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এবং উপজেলা কৃষি অফিসার তপন রায়।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনামূলক প্রযুক্তিগত কাজের স্টল ঘুরে দেখেন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital