শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তেল পেতে বিড়ম্বনা এড়াতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ পিএম
তেল পেতে বিড়ম্বনা এড়াতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে বিড়ম্বনা এড়াতে জেলা প্রশাসনের সরবরাহ করা নিজের ‘ফুয়েল কার্ড’ গেঞ্জিতে প্রিন্ট করে এক অভিনব নজির গড়েছেন নূর মোহাম্মদ নামে এক যুবক।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজারে মোটরসাইকেলে করে ওই গেঞ্জি পরে তাকে চলাফেরা করতে দেখা গেছে।

নূর মোহাম্মদ উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারের ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৫ এপ্রিল, যখন নূর মোহাম্মদ সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি পাম্পে তেল নিতে যান। পাম্প কর্তৃপক্ষ তাকে জানায় ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া সম্ভব নয়। এমনকি মুঠোফোনে কার্ডের ছবি দেখালেও পাম্প কর্তৃপক্ষ তা গ্রহণে অস্বীকৃতি জানায়। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এবং পাম্পে কার্ড দেখানোর ঝামেলা কমাতে গত ৬ এপ্রিল তিনি নিজের গেঞ্জিতে কার্ডের উভয় পাশ প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।

Model Hospital

গেঞ্জির সম্মুখভাগে ফুয়েল কার্ডের প্রথম অংশ প্রিন্ট করা রয়েছে, যেখানে তার নাম, পরিচয় ও ছবি সংযুক্ত আছে। অন্যদিকে গেঞ্জির পেছনের অংশে ফুয়েল কার্ডের মাধ্যমে কবে কবে তেল পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রিন্ট করা হয়েছে।

নূর মোহাম্মদ জানান, কার্ড সাথে না থাকায় বারবার তেল পেতে যে ভোগান্তি পোহাতে হতো, তা এড়াতেই তিনি এই কৌশল বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন, যতদিন এই অবস্থা থাকবে, ততদিন আমি এই গেঞ্জি ব্যবহার করব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital